কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও কঠোর নির্দেশনা রয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ফুটপাত বা নগরীর অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কঠোর নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আব্দুস সালাম আরও বলেন, রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ কাজ সফল করা কঠিন। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
তিনি জানান, যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ১০০ টাকার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের টেন্ডার বাতিল করা হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। তিনি বলেন, এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যুক্ত হলো। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

