বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে ছায়ানট–এর নববর্ষ আয়োজনের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব মহাপরিচালক।
তিনি বলেন, বাংলা নববর্ষ ঘিরে এখন পর্যন্ত কোনো নাশকতার তথ্য পাওয়া যায়নি। এরপরও সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তার অংশ হিসেবে ইতোমধ্যে পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। ড্রোন, সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।
গুজব প্রতিরোধেও র্যাবের সাইবার টিম কাজ করছে বলে জানিয়েছেন আহসান হাবীব পলাশ।
এদিকে, বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে রমনার বটমূলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঞ্চ সাজানোর পাশাপাশি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলিত কণ্ঠে জাগো আলোক-লগনে পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। প্রায় দুই ঘণ্টার আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হবে।
ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় শুরু হবে চূড়ান্ত মহড়া।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

