মিটিং শেষে বাইরে গিয়েই গালি দেন পাটওয়ারী, তবে আমরা ক্ষুব্ধ নই: সিইসি

মিটিং শেষে বাইরে গিয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী গালিগালাজ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে এ ঘটনায় কমিশন কোনোভাবেই ক্ষুব্ধ নয় বলেও জানিয়েছেন তিনি।
সোমবার রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
সিইসি বলেন, “মিটিং শেষ করে বাইরে গিয়ে আমাদের গালিগালাজ করেছেন উনি (নাসীরুদ্দীন পাটওয়ারী)। তবে আমরা একদমই ক্ষুব্ধ নই।”
তিনি আরও বলেন, দেশের নির্বাচন নিয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণের ওপরই ছেড়ে দিতে হবে। অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা পাটওয়ারীর গালিতে অভ্যস্ত। এটা আমাদের কাছে নতুন কিছু না। শুনতে শুনতে আমাদের রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে।”
এর আগে অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী সিইসির উপস্থিতিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে “ইঞ্জিনিয়ারিং” হলে বর্তমান কমিশনের বিচার হবে বলেও ইঙ্গিত দেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। দলগুলোকে আলোচনায় বসে সমাধান খুঁজে নেওয়ার আহ্বানও জানান তিনি।
এ বিষয়ে সিইসি বলেন, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত নয়। তবে বর্তমানে দলীয় মনোনয়ন দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে। একইসঙ্গে তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতার চেষ্টা থাকবে, যদিও কিছু ক্ষেত্রে বোঝাপড়ার ঘাটতি থাকতে পারে।
তিনি আরও বলেন, দেশের বিশাল ভোটার সংখ্যার কথা মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ। নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
সিইসি মন্তব্য করেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শেষ পর্যন্ত বিচার জনগণের কাছেই থাকবে বলে তিনি মত দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

