বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ এবং হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর পাঠানো এক বিবৃতিতে এ শোকবার্তা জানানো হয়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি প্রাণের মূল্য রয়েছে, আর প্রতিটি মৃত্যু পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। রেলক্রসিং, সেতু এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে কুমিল্লার একটি রেলক্রসিংয়ে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের ১২ জন যাত্রী নিহত হন।
এছাড়া রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও দুইজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা গেছে, অপর একজনের পরিচয় জানা যায়নি।
প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনার কারণ দ্রুত উদ্ঘাটনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করা, নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এদিকে কুমিল্লার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

