সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রথম কর্মদিবসের সূচনা করেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ পরিচালনার অঙ্গীকারের প্রতিফলন দেখা যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি প্রশাসনিক কার্যক্রমে অংশ নেবেন। বিকেলে সচিবালয়েই তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক।
একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বসবেন প্রধানমন্ত্রী। সচিবদের সঙ্গে এই বৈঠকে সরকারের অগ্রাধিকার ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নতুন সরকারের শুরুতেই ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে গতি আনার বার্তা দিচ্ছে প্রধানমন্ত্রীর এই দিনের কর্মতালিকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

