দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে শহরে এসে তার নানা-নানির কবর জিয়ারত করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলায় যাবেন। সেখানে বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনখননের কার্যক্রমের সূচনা করা হবে।
অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরে আসবেন। পরে শেখ ফরিদপুর কবরস্থানে গিয়ে তার নানা ইসকেন্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। দিনাজপুর সার্কিট হাউজ মাঠে ইফতারে অংশ নেওয়ার পর রাত ৮টার দিকে সৈয়দপুর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দিনাজপুর জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিভিন্ন এলাকায় সাজসজ্জা ও প্রস্তুতির কাজ চলছে।
জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুরের সঙ্গে তারেক রহমানের পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে। শহরের বালুবাড়ী এলাকায় তার মা, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মস্থান। এছাড়া তার নানা-নানি এবং পরিবারের আরও কয়েকজন সদস্য শেখ ফরিদপুর কবরস্থানে সমাহিত আছেন।
এদিকে কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেখ ফরিদপুর কবরস্থানে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, সফর ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

