বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নকল রাজস্ব স্ট্যাম্পসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী এলাকার মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)।

মামলার বিবরণ অনুযায়ী, শিবগঞ্জের রাঙ্গামাটিয়া গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে একটি চক্র অস্থায়ী কারখানা স্থাপন করে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তা অসিত কুমার ঘোষ ডিবি পুলিশকে অবহিত করেন। পরে ডিবি পুলিশের একটি দল ভোর সাড়ে চারটার দিকে ওই বাড়িতে হানা দেয়।
অভিযানকালে সেখান থেকে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও ৩ হাজার ২০০ শলাকা নকল ডার্বি সিগারেট, ১০ হাজার শলাকা খোলা স্টার সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট ও সিগারেট মোড়ানোর সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

