বগুড়ায় ছাগলের জন্য পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির আঙিনায় ছাগলের খাবারের জন্য কাঠাল গাছের পাতা তুলতে চড়ে ডাল ভেঙে গিয়ে আলতাব আলী (৬০) নামের এক কৃষক গুরুতর আহত হন।
পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আলতাব আলী মরিচতলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, আলতাব গবাদিপশু পালন ও কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় থাকা কাঠাল গাছে উঠে ছাগলের খাবারের জন্য পাতা সংগ্রহ করার সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে নিচে পড়লে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে আলতাব আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

