বগুড়ার

শেরপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালক ছুরিকাহত

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করেছে ডাকাত দল। উপজেলার রানিরহাট সড়কের সুখানগাড়ি এলাকার একটি কলেজের সামনে রবিবার (০৬ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে এলপিজি গ্যাস গাড়ি চালক।

আহত চালক মো: তরিকুল ইসলাম (৪০) নড়াইল জেলার সদর থানার তুলারামপুর এলাকার বাসিন্দা। তিনি এলপিজি গ্যাস গাড়ি চালক। ওই রাতে তিনি এলপিজি গাড়িতে উপজেলা রানিরহাটে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছ, রাত ১২টার দিকে ওই সড়কে একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে গাড়ি চলাচলের বাঁধা সৃষ্টি করে ডাকাত দল। এ সময় ওই এলপিজি গাড়িটি যাওয়ার সময় ডাকাত দলে কবলে পড়ে। ডাকাত দল ওই গাড়ির চালককে বুকে চাকু মেরে অন্তত ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ডাকাত দলের এই কর্মকাণ্ডের সময় ওই সড়কে আরো ৩-৪টি গাড়ি আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পূর্বেই ডাকাত দল পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামের বুকের ডানপাশে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার দিবাগত রাতে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তরিকুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুরে গভীর রাতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানিয়েছেন, তারা আহত ট্রাক চালকের মাধ্যমে জেনেছেন ৭ থেকে ৮ জন এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

1 COMMENT

  1. খুব ভালো লাগলো আপনাদের কাজ দেখে।আমরা ছোট থেকেই এই সুখানগারি এলাকা নিয়ে প্রচুর ভয়ে ছিলাম এবং এখনো আছি। এর একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...