বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রামসংলগ্ন লোহাগাড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। শরীরের নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এক কৃষক নদীর পাশে গিয়ে মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

