বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন জোহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুকিত পার্থ নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি সংকটের কারণে ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ছিল। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে লাইনে দাঁড়ানো লোকজনকে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার নির্দেশ দিতে থাকেন।

একপর্যায়ে তিনি ফিলিং স্টেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করেন এবং কীভাবে তেল বিতরণ করা হচ্ছে, কতটুকু মজুত রয়েছে, এসব বিষয়ে স্টেশনের ম্যানেজারের কাছে জানতে চান। এ সময় তিনি তদারকির ভঙ্গিতে বিভিন্ন নির্দেশনাও দিতে থাকেন বলে জানান উপস্থিতরা।
ওই সময় তার কথাবার্তা অসংলগ্ন ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজন ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

