শেরপুর কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত-সম্পাদক জামরুল

বগুড়ার শেরপুর কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি করা হয়েছে তহিদুল ইসলাম রিফাতকে, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জামরুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি রিফাত পৌর যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম সম্রাটের ঘনিষ্ঠ অনুসারী।
বৃহস্পতিবার (৪ জুন) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. লিমন হাসানকে। এছাড়া সহ-সভাপতি পদে আছেন নাজমুল আলম আকাশ, শাকিল হাসান ও মুনতাসির লুবান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মারুফ সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিস হাসান, মোছা. সুমাইয়া খাতুন, মোছা. ফারিহা আক্তার এবং মোছা. মেরিনা খাতুন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সৈকত হাসান, দপ্তর সম্পাদক হিসেবে সৈরভ ইসলাম এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শিহাব হোসেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদল বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

