নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রার বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও জেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা- সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সচেতন মুলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

