লালমনিরহাটের আদিতমারী

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও শিক্ষক

বিশেষ সংবাদ

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে মো: আলামিন নামে এক প্রাইভেট শিক্ষক। গত ৪ দিন ধরে তাদের খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন। মঙ্গলবার (০২ জুলাই) লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

শনিবার (০৬ জুলাই ) সন্ধ্যায় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক মো: আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার মো: ওসমান আলীর ছেলে।

- Advertisement -

জানা যায়, শিক্ষক আলামিন নামুড়ী এলাকার অমল ভুইমালির ২য় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে বাড়িতে প্রাইভেট পড়াতে আসতেন। এর একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক।

বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি ২ সপ্তাহ আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে ০২ জুলাই সন্ধ্যার পর শিক্ষক আলামিন অমলের স্ত্রী কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়।

- Advertisement -

ভুক্তভোগী অমল ভুইমালি জানান, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়ে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি গরীব মানুষ। পুলিশ ৪ দিনেও আমাকে কোনো সহযোগিতা করতে পারলোনা। শিশুটিকে নিয়ে বিপাকে পরে গেছি।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেছে এক গৃহশিক্ষক। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই গৃহশিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...