মহান মে দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত

মহান মে দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০১ মে) সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১টি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এরপর মহান মে দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো: মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার (এসপি) মো: ফেরদৌস আলী চৌধুরী।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মো: আকবর আলী। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ রংপুর শাখার সাধারণ সম্পাদক এমএ মো: মজিদ। সভায় শ্রমিকদের প্রতিদিন ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি প্রদানসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

