ঠাকুরগাঁও সদর

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা অনিশ্চিত, ৪২ শিক্ষার্থীর আহাজারি

বিশেষ সংবাদ

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়েছে ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজের ৪২ জন শিক্ষার্থীর। প্রবেশপত্রে না পেয়ে এসকল শিক্ষার্থী কলেজের সামনে আন্দোলন করেছেন। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা।

অভিযোগ রয়েছে, রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো: সাবুকে শিক্ষার্থীরা পরীক্ষার ফরম ফিলআপ করার জন্য টাকা দেয়। কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের প্রবেশপত্র আসলেও তাদের প্রবেশপত্র আসেনি। আর সেজন্যেই কলেজ কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গের পথে ৪২ জন শিক্ষার্থী।

শনিবার (২৯ জুন) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে বসে থেকেও প্রবেশপত্রের জন্য শিক্ষকদের হাতে পায়ে ধরে কান্না করছেন এ সকল শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন।

এ ঘটনায় রুহিয়া ডিগ্রি কলেজের ফরম ফিলআপ কমিটির আহ্বায়ক মো: রফিকুল ইসলাম দায়সারা কথা বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের কলেজ থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। ক্ষোভ বিরাজ করছে তাদের অভিভাবকদের মধ্যেও।

শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজের ল্যাব সহকারী মো: সাবুকে প্রত্যেক ছাত্র-ছাত্রী ফরম ফিলআপ করার জন্য ৪ হাজার টাকা করে দেন। সে অনুসারে সবার ফরম ফিলআপ হলেও ৪২ জনের ফরম ফিলআপ হয়নি।

প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, এ সময়ে আমাদের সকল সহপাঠীরা লেখাপড়া করতেছে আর আমরা কলেজ প্রাঙ্গণে ঘুরতেছি প্রবেশপত্রের জন্য। যদি প্রবেশপত্র না পাই তাহলে আমরা আত্মহত্যা করবো। এ ছাড়া এখন আমাদের আর কোনো রাস্তা নেই। ২ বছর অনেক কষ্ট করে লেখাপড়া করেছি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আজকে আমরা অনেকেই পরীক্ষা দিতে পারতেছি না।

এ বিষয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী মো: সাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হয়নি। কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান জানান, এ ব্যাপারে আমাকে কেউ কিছুই জানায়নি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বেলায়েত হোসেন জানিয়েছেন, শুক্রবার (২৮ জুন) থেকে আমি কলেজ কর্তৃপক্ষকে বলছি যে কতজন শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। তারা কেউ আমাকে সঠিক তথ্য দিতে পারছেন না। আমি ঘটনাস্থলে যাচ্ছি, কি ব্যবস্থা নেয়া যায় তা পরবর্তীতে জানানো হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...