রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি করেন।
রিটে বলা হয়েছে, ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় প্রতীকে নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েন। এতে তাঁদের স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোট দেওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনকে নির্বাচনী কর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চলার মধ্যেই ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে এই রিট হওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি আলোচনা তৈরি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

