রাস্তা অবরোধ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে রাস্তায় অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।”

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়েও বৈঠকে কথা হয়েছে। পাশাপাশি ছিনতাই, চুরি-ডাকাতি ও সীমান্তসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়।
তিনি আরও বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন। আগে যেসব ইউনিয়ন একটি আসনের অন্তর্ভুক্ত ছিল, সেগুলোকে অন্য আসনে দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। যুক্তি-তর্ক শোনার পর কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
জাহাঙ্গীর আলম, ক্ষোভ থাকলেও তা যথাযথ প্রক্রিয়ায় প্রকাশ করা উচিত ছিল। তিনি বলেন, “এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে, তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

