স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ পুলিশকে হেয় করার উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানার বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান স্বরাষ্ট্রমন্ত্রী। একই মসজিদে নামাজ আদায় করেন কক্সবাজার সদর থানার ওসি। মসজিদে ঢোকার সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান এবং নামাজ শেষে নিজের জুতা হাতেই বের হন।

পুলিশ জানায়, মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল। তবে ওসি স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণাটি তাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি পুলিশের।
এ ধরনের অপপ্রচারে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

