কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

দেশে চলমান বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংকে কেন্দ্র করে কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করার আবেদন জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা এড়াতে সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো।
কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে গত সোম ও মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কাছে পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, চিঠি দুটি তারা পেয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। বর্তমানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সুপার ঢাকা থেকে ফিরলে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওজোপাডিকোর কুষ্টিয়া কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ ঘাটতির কারণে কুষ্টিয়া অঞ্চলে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে। এতে জনমনে অসন্তোষ তৈরি হওয়ায় কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক অবকাঠামোতে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ-ঘাটতি চলছে। এর ফলে স্থানীয় পর্যায়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হরিপুর এলাকার বিদ্যুৎ অফিস ও সাবস্টেশন ঘেরাও বা হামলার উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
এদিকে নীলফামারীতেও একই ধরনের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক খুরশীদ আলম জানান, বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি খারাপ থাকায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। এ কারণে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই চিঠি দিয়েছেন।
নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, পল্লী বিদ্যুৎ সমিতির চিঠির পরিপ্রেক্ষিতে সব বিদ্যুৎ স্থাপনায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
এছাড়া সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম স্বাক্ষরিত একটি চিঠি সৈয়দপুর থানার ওসির কাছে পাঠিয়েছেন। সেখানেও লোডশেডিংয়ের কারণে গ্রাহক অসন্তোষের কথা উল্লেখ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় সশস্ত্র পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ জানানো হয়। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান, নেসকোর আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

