মায়ের স্মৃতিচারণ করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মায়ের স্মৃতি মনে করে আবেগ ধরে রাখতে পারলেন না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। কথা বলতে বলতে একপর্যায়ে তিনি অঝোরে কেঁদে ফেলেন।
সোমবার (২৩ মার্চ) পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আবেগঘন মুহূর্তের মুখোমুখি হন।
প্রতিমন্ত্রী বলেন, “আজকে এতো বড় একটা সফলতা এসেছে, আমার মা যদি এটা দেখতে পারতেন—কত খুশি হতেন! কিন্তু মা আজ আর বেঁচে নেই। আপনারা তার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।”
বক্তব্যের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। উপস্থিত অনেকেই তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। মানুষের জন্য কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

