হবিগঞ্জের মাধবপুরে আবর্জনাপূর্ণ খালে নামলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জের মাধবপুরে ৪০ বছরের আবর্জনাপূর্ণ খাল পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে এ পরিষ্কার অভিযান শুরু করেন তিনি।
উপজেলার প্রবেশমুখ হয়ে খাস্তি নদীতে যুক্ত হওয়া খালটির পানি তিতাস নদীতে প্রবাহিত হতো। যুগ যুগ ধরে ময়লা-আবর্জনায় ভরে যায় খালের দুপাশ। জনগণের দাবির মুখে খালটি পরিষ্কারের উদ্যোগ নেয় ক্লিন মাধবপুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুরে শিবপুর খাল নামে পরিচিত এ খালটি দিয়ে একসময় বিভিন্ন অঞ্চলের লোকজন নৌকা করে বাজার করতে আসতেন। কালের বিবর্তনে খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের কয়েকটি ব্রিজ, যা বর্তমানে অকেজো।

ব্যারিস্টার সুমন বলেন, আমাদের চারপাশ পরিষ্কার করতে নিজেদের এগিয়ে আসতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সব শেষে খাল পরিষ্কারের জন্য ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র শাহ মুসলিম, রফিক ভুইয়া, বশির মিয়া, বরকত আলী প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

