সুনামগঞ্জ সদরে গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ আগুন

সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে মো: তৈয়বুর রহমান নামে এক ব্যক্তির গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গুদামে আগুন লাগে। গ্যাস সিলিন্ডারের গুদামের আশেপাশের আরো বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। গুদামে মোট ৩৮০০টি গ্যাস সিলিন্ডার ছিলো বলে দাবি ব্যবসায়ীর।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও বিশ্বম্ভপুর স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
সুনামগঞ্জ সদরে অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: এনামুল হক জানিয়েছেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন ৯৫ শতাংশ নিভে গেছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

