স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি বলেই ২৪-এর আন্দোলন: গোলাম পরওয়ার

স্বাধীনতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার লক্ষ্য পূরণ না হওয়ায় নতুন করে আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে, আর সেই প্রেক্ষাপটেই ২৪-এর আন্দোলন।
বুধবার (২৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “এই ভূখণ্ড একবার নয়, তিনবার স্বাধীন হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাতেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বৈষম্য দূর হয়নি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতার ঘোষণার যে লক্ষ্য ছিল, আমরা তা অর্জন করতে পারিনি—তাই ২৪-এর আন্দোলন।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার যে অবস্থান নিচ্ছে, তা আশাব্যঞ্জক নয়। তার মতে, সংবিধান সংস্কারের প্রশ্নে সরকার পূর্বের অবস্থান থেকে সরে এসেছে এবং এখন বিভিন্ন যুক্তি তুলে ধরা হচ্ছে।
জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদের পক্ষে যে সমর্থন পাওয়া গেছে, তা বিএনপির ভোটের তুলনায় বেশি। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও বক্তব্য দেন উপস্থিত নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

