আজ বিশ্ব পরিবেশ দিবস

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক বাস্তবতা। এর বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা দেশের জনজীবন, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।
তারেক রহমান তাঁর বাণীতে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। কৃষিকে জলবায়ু সহনশীল ও আধুনিক ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত নীতি কাঠামো অনুসরণ করছে।
জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন ১৯৭২ সালের ৫ জুন শুরু হয়। সেই ধারাবাহিকতায় ১৯৭৪ সাল থেকে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছরই আলাদা শহরে এবং আলাদা প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সরকারসহ বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

