২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার করেছে। এসব যানবাহন থেকে প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন সৈয়দ রিয়াজ উদ্দিন।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৫৯টি যানবাহন সেতু পার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৫৩টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে ঢাকামুখী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার করেছে। এ খাত থেকে আদায় হয়েছে আরও ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে একদিনে মোট টোল আদায় দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকায়।
সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে শনিবার থেকেই যমুনা সেতুর দুই প্রান্তে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে বুথ রাখা হয়েছে, যাতে দ্রুত যান চলাচল নিশ্চিত করা যায়।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানবাহনের চাপ বাড়লেও টোল আদায় ও পারাপার স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে চালুর পর থেকেই যমুনা সেতুতে টোল আদায় কার্যক্রম চালু রয়েছে। আগে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এ কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন টোল আদায়ের দায়িত্ব পালন করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

