বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিশেষ সংবাদ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই দিন আগে বিষ্ণুদিয়া গ্রামের একটি মসজিদের জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সেই ঘটনার রেশ ধরেই সোমবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নেয় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রিমন (১৮) নিহত হয়েছেন।...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি–এর চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে...

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন বগুড়ার আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন

দেশে আর মব কালচার বরদাশত করা হবে না, এমন...

দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান...