প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষ দিতে চেয়েছিলেন বগুড়ার সাকিব খান

বিশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খান।

পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব খান নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয়ে একজন পুলিশ সুপারের (এসপি) পদায়নের জন্য প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীকে একটি মোবাইল নম্বর থেকে কলে দিয়ে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন।

- Advertisement -

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো নথিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

যৌথবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র নেতা সাকিব খানকে বগুড়া শহরের নারুলী এলাকার বাসা থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় সোপর্দ করে। বুধবার আদালতে জামিন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

- Advertisement -

এর আগে গত সোমবার শাহবাগ থানার উপ-পরিদশর্ক এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২ ও ২৭ ধারায় সাকিব খানকে আসামি করে মামলা দায়ের করেন। আদালতে পাঠানো নথিতে স্বাক্ষর করেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।

এতে উল্লেখ করা হয়, সাকিব খান নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে একজন পুলিশ সুপারের পদায়নের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীকে একটি মোবাইল নম্বর থেকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন।

- Advertisement -

এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারীর নাম ভাঙিয়ে পুলিশ সদস্য ও বিসিএস কর্মকর্তাদের পদায়ন ও নিয়োগের কথা বলে অর্থ আদায় করে আসছিলেন। মামলার নথিতে বলা হয়, আসামি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

সাইবার অপরাধ মনিটরিংকালে এসব তথ্য পেয়ে সাকিব খানকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২ ও ২৭ ধারায় বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষ না হওয়ায় তাকে কারাগারে আটকে রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। জামিন দিলে তিনি পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে এবং এতে মামলার তদন্ত ব্যাহত হতে পারে।

অন্যদিকে, গত বুধবার সাকিব খানকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তারের প্রতিবাদে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ সব কালো আইন বাতিলের দাবিতে বগুড়ায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাকিব খানের বাবা ফরহাদ হোসেন বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে সাকিব খানকে ফাঁসানো হয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করে সাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন। এতে সংক্ষুব্ধ হয়ে পুলিশ মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার ও হয়রানি করছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...