দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণদের: ডিএসসিসি প্রশাসক

স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি বলেছেন, দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা, আর সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব এখন তরুণ প্রজন্মের।
বুধবার (২৫ মার্চ) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো আলোচনার মাধ্যমে অর্জিত হয়নি; দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তাই নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানানো জরুরি।

তিনি বলেন, ১৯৪৭ সালের পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণের ওপর বৈষম্য শুরু হয়। ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন, সবকিছুই বাঙালির স্বাধীনতার পথে অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ভয়াবহ গণহত্যা চালায়। রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ছাত্রজীবনেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে যুক্ত হন। অস্ত্রের অভাব থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিরোধের প্রস্তুতি নিয়েছিলেন। ২৫ মার্চের হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করার পর দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
স্বাধীনতার পরও সাধারণ মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি উল্লেখ করে আব্দুস সালাম তরুণদের দেশপ্রেম ও সততার সঙ্গে দেশ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, “এই দেশ স্বাধীন করেছি আমরা, আর এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তোমাদের। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
মেধা পাচার বন্ধ করে তরুণদের দেশেই কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধা ও দেশপ্রেম একসঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের স্মরণ করা হয়। পরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডিএসসিসি প্রশাসক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

