ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে বগুড়ার গাবতলী উপজেলার নাঈমুর রহমান করিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁওয়ের সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমান করিম বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের মোকসেদ আলী প্রামাণিকের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে মালামাল নিয়ে পিকআপযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন করিম। শুক্রবার ভোরে সিংপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন করিম।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমুর রহমান করিমের সংসারে আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। কর্মস্থলের দায়িত্ব শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবর গাবতলীর দুর্গাহাটা এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে শেষবার দেখতে ভিড় করেন। শুক্রবার রাত ১০টার দিকে দুর্গাহাটা জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

