অভিনেতা সিদ্দিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রাজধানীর কাকরাইল এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টি-শার্ট ও জিন্স পরিহিত অবস্থায় সিদ্দিকুর রহমান পথচলতি জনতার সামনে পড়েন। একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করে। তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে চিৎকার করতে শোনা যায়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার দিকে তেড়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করে। মারধরের সময় তার টি-শার্ট ছিঁড়ে যায়।
ভিডিওর শেষাংশে দেখা যায়, সিদ্দিককে মারধরের পর টেনে হিঁচড়ে একটি পুলিশ টহল দলের হাতে তুলে দেয় উপস্থিত জনতা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রসঙ্গত, সিদ্দিকুর রহমান বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান এবং টাঙ্গাইল-৩ (মধুপুর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আলোচনায় এসেছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

