আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা, সাংবাদিকসহ আহত ৯

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে আদাবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

আহতরা হলেন, ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও ডিবিসি নিউজ চালেনের সাংবাদিক জুয়েল মারাক (৩৫)।

শান্তিময় চাকমা জানান, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে আজ দুপুরে আদিবাসী ছাত্র-জনতা রাজধানীর মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের বেশ কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা জানান, এটা ‘মব’ বাহিনীর হামলা। হামলাকালীরা আগে থেকেই সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল। হামলায় আমাদের প্রায় ১২ জন আহত হয়েছেন। অবিলম্বে এই ঘটনার তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

