ইতালির কথা বলে লিবিয়ায় পাচার, চক্রের প্রধান গ্রেফতার

ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচারের অভিযোগ মানবপাচার চক্রের প্রধান কামরুজ্জামান টুন্নু খাকে গ্রেফতার করেছে র্যাব-৩। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই মানবপাচার চক্রটি মাদারীপুর সদর থানাধীন ত্রিভাগদী এলাকার মো: শাহজাহান হাওলাদারকে (ভিকটিম) ইতালিতে পঠানোর পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আদায় করে। ওই বছরের ১৮ জুলাই তাকে দুবাই হয়ে লিবিয়ার দালালদের নিকট বিক্রি করে দেয় এই চক্রটি। দালালের কাছ থেকে শাহজাহানকে উদ্ধারের কথা বলে তার পরিবারের কাছ থেকে আরও ২৫ লাখ ৫৯ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। তবে শাহজানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেনি এই মানবপাচার চক্রটি।
এ ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগানে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের প্রধান টুন্নুকে গ্রেফতার করে র্যাব-৩ এর সদস্যরা।

র্যাব জানায়, মানবপাচার চক্রের প্রধান টুন্নু সহজ সরল লোকদের ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এরপর ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দিতেন। পরবর্তীতে লিবিয়ায় দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে আবারও টাকা হাতিয়ে নেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত টুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানবপাচার চাক্রর বাকি সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

