এক কাতল ৪০ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর এক বিশাল কাতল মাছ ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়েছে। ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি জেলেদের জালে ধরা পড়ার পর উন্মুক্ত নিলামে ওঠে।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন বাহিরচর এলাকায় নদীতে মাছটি জালে আটকে যায় স্থানীয় জেলে রবিন হালদারের। পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে আসেন তিনি।
সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে কাতলটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা। দাম পড়ে ৩৮ হাজার ৮৮০ টাকা। পরে নদীতেই মাছটি জীবিত রেখে সংরক্ষণ করেন তিনি।
এরপর চাঁন্দু মোল্লা মাছটি বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে, ৩৯ হাজার ৯৬০ টাকায়।
চাঁন্দু মোল্লা বলেন, “জেলে রবিন হালদারের কাছ থেকে নিলামে মাছটি কিনেছি। পরে ঢাকায় যোগাযোগ করে সেটি বিক্রি করেছি। পদ্মার এমন বড় কাতল মাছ এখন খুব কমই ধরা পড়ে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

