এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ‘নেই’ ৭১ মুখ!

সারা দেশের মতো বগুড়ার শেরপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে শুরুর দিনেই অনুপস্থিত ৭১ পরীক্ষার্থী, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারে তিনটি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৮৮৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২৬ জন

সীমাবাড়ী এ আর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি ১১ জন। মাদ্রাসা পর্যায়ের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮৯১ জন শিক্ষার্থীর, তবে পরীক্ষায় হাজির হন ৮৫১ জন। অনুপস্থিত ৪০ জন। ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ছিল ২৮৯ জন, যার মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবগুলো কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ছিল জোরদার এবং মনিটরিং ছিল নিয়মিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, “পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

