কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

রংপুরের কাউনিয়া উপজেলায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগির ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, লশটির এক পায়ে শিকল বাঁধা ছিল। নিহত ওই যবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া রেলস্টেশন থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। কাউনিয়া রেল স্টেশনের মাস্টার মো: মোবারক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনের আসলে ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় বগির ছাদে ওই লাশটি দেখতে পায় প্লাটফর্মের যাত্রীরা। পরে কাউনিয়ার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করেন।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধারের বিষয়ে কাউনিয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল মতিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

