কোটি টাকা ও ১১টি আইফোনসহ সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলে গ্রেপ্তার

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের সাবেক অতিরিক্ত সচিব মো: আমজাদ হোসেন খানের রাজধানীর উত্তরার বাসা থেকে নগদ এক কোটি টাকার বেশি, বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও ১১টি আইফোন জব্দ করেছে পুলিশ ও সেনাবাহিনী। এ ঘটনায় সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে ।
সোমবার (০৪ নভেম্বর) সকালে গণমাধ্যম’কে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে, রবিবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নং বাড়িতে যৌথবাহিনী এই অভিযান চালায়।

জানা গেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে উত্তরা-১১ নং সেক্টরের ৩৩ নং বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। অভিযানে ওই বাসা থেকে থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার ৫০ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের বেশ কিছু দামি ঘড়ি জব্দ করা হয়। এসময় সাবেক অতিরিক্ত সচিব মো: আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়।
প্রসঙ্গত, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২০ সালে অবসর নেন মো: আমজাদ হোসেন খান। তিনি গাজীপুর সদর উপজেলার বাসিন্দা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

