খুলনায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ডাক্তার গ্রেফতার

খুলনার পাইকগাছায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মহানন্দ মহলদার (৫৬) নামের এক গ্রাম ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার রাতে শিশুটির বাবা পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেন। আজ সকালে গ্রেফতারকৃত মহানন্দ মহলদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, গ্রাম ডাক্তার মহানন্দ মহলদার নিয়মিত শিশুটির পিতার বাড়িতে যাতায়াত করতেন। গত ২ জুলাই শিশুটির পিতা বাইরে গেলে তিনি মোবাইল দেখানোর কথা বলে শিশুটিকে ডেকে নেন এবং তাকে যৌন নিপীড়ন করেন। বিষয়টি শিশুটির মা দেখে ফেলেন এবং পরে বিষয়টি শিশুর পিতা জানতে পারেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পাইকগাছা থানা পুলিশের পরিদর্শক (ওসি, তদন্ত) ঈদ্রিসুর রহমান বলেন, ‘‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

