গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেফতার দাবিতে বগুড়ায় বিক্ষোভ

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারকে পতিত সরকারের দোসর আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১২ মার্চ) বিকেল ৩টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার কালি মন্দিরের সামনে থেকে মিছিল শুরু হয়ে সাতমাথা মুক্তমঞ্চে এস শেষ হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্ত মঞ্চে সাধারণ শিক্ষার্থীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেয়, শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগীদের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করেসহ নানা স্লোগান দেন তারা।

সমাবেশে বক্তরা বলেন, গতকাল (১১ মার্চ) শাহবাগে লাকি আক্তারের উপস্থিতি প্রমাণ করে, এটা ধর্ষণবিরোধী আন্দোলন নয়, বরং এটা জুলাইবিরোধী আন্দোলন। তারা আবারও দেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে। গণজাগরণ মঞ্চের লাকি আক্তার যেই আন্দোলনে জড়িত, সেই আন্দোলনে সন্দেহ আছে বলে দাবি করেন শিক্ষার্থীরা৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকিব খান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ম্লান করার জন্য একটি পক্ষ প্রতিনিয়ত পায়তারা করে যাচ্ছে। লাকি আক্তারেরা ভিনদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব সময় তৎপর থাকে৷ তাই অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি পুলিশ ওপরে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলেও দাবি জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

