গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, এ বছর সর্বোচ্চ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা ২০২৫ সালের মধ্যে এক দিনে সর্বোচ্চ প্রাণহানি। এ সময়ে নতুন করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার দাঁড়ায় ৫ দশমিক ৮০ শতাংশ। আগের দিন শনিবার (২১ জুন) করোনা শনাক্ত হয়েছিল ৪ জনের দেহে এবং মারা গিয়েছিলেন ২ জন।
সবশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। মোট মৃত্যু ২৯ হাজার ৫১৫ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ১৬ জনের। এ সময়ে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর, ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর আসে। এরপর ধাপে ধাপে সংক্রমণ ও মৃত্যুর ঢেউ পার হয়ে আবারও মাঝে মাঝে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

