গ্রেফতারের পর থানা থেকে পালালেন সাবেক ওসি

রাজধানীর গ্রেফতারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন একই থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানার কর্তব্যরত এক উপ-পরিদর্শককে (এএসআই) তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় রাজধানীর উত্তরাপূর্ব থানার সাবেক ওসি মো: শাহ আলম গ্রেফতার করা হয়। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল।
পুলিশ জানায়, গত ১ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন শাহ আলম। গত ৫ আগস্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এসময় তিনি কৌশলে পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যা মামলায় গ্রেফতার সাবেক ওস মো: শাহ আলমকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তিনি কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানার কর্তব্যরত (এএসআই) মো: সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পুনরায় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

