চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকা থেকে গ্রেফতার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর।
বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ছোট সাজ্জাদ অপরাধ জগতে প্রবেশ করেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

গত বছরের ২১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানার শমশের পাড়ায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে হত্যা করেন ছোট সাজ্জাদ। মাইক্রোবাসে এসে প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। এই ঘটনার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল।
প্রসঙ্গত, সাজ্জাদ দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন অনন্যা, শীতলঝর্ণা, কালারপুল, হাটহাজারীর কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজীরপুল ও পাঁচলাইশ এলাকায় ১৫-২০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের গ্রেফতারের মাধ্যমে চট্টগ্রামের অপরাধ জগতে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

