চৌগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনিসুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের একটি চায়ের দোকানে এদকদল দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) সকালে তিনি মারা যান।
নিহত আনিসুর রহমান উপজেলার জগনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। গত ২২ বছর আগে যুবলীগ নেতা আনিসুরের ভাই সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা আশরাফ হোসেন আশাকেও হত্যা করা হয়েছিল।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদশর্ক (এসআই) মেহেদি হাসান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটানয় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

