শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর গুলিস্তানে

জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ কর্মীকে গণপিটুনি

বিশেষ সংবাদ

জয় বাংলা স্লোগান ও শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন বলায় আওয়ামী লীগের এক কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জনতার হাতে আটক ওই ব্যাক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক আওয়ামী লীগ কর্মী বিক্ষোভের মাঝে হঠাৎ বলেন, শেখ হাসিনা আবার দেশে চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। এরপর জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই ব্যাক্তি। এর পর পরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি তাকে পুলিশে সোপর্দ।

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, কেউ এসে নিজেকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বললেই তাকে মারার আগে যাচাই-বাছাই করা উচিত। যারা প্রকৃত আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে নিরীহ লোকজনদের পাঠাচ্ছেন। আর কাউকে পেলেই মারতে হবে কেন? কাউকে মারার আগে সে যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয় তাকে পুলিশের হাতে তুলে দেওয়ায় ভালো।

তিনি আরও বলেন, আমরা ছাত্র-জনতা এখানে না থাকলে এই মুরুব্বি মারা যেত। আমরা চাই না এখানে কোনও মব জাস্টিস হোক। ফ্যাসিবাদীরা চাচ্ছে, নিরীহ লোকজনদের পাঠিয়ে গণপিটুনি খাওয়াতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে...