জামায়াত ক্ষমতায় আসলে নারীরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় আসলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ থাকবে নারীরা কর্মক্ষেত্রে। তারা সম্মান ও যোগ্যতার সাথে কাজ করবে। বৃহস্পতিবার (০১ মে) সকালে পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত মে দিবসের সমাবেশে এ কথা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির আরো বলেন, সকল শ্রমিক আজ বিভিন্নভাবে নিপীড়নের শিকার। তাদের ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না। আবার চাঁদাবাজদের জুলুম ও নির্যাতনেও শ্রমিকদের কষ্ট পোহাতে হচ্ছে। মালিক-শ্রমিক পরস্পরের পরিপূরক। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মধ্য দিয়েই একটি সুন্দর দেশ গড়া সম্ভব।
নারী শ্রমিকদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেছেন, পুরুষ কর্মীদের জন্য নামাজের জায়গা এবং বিশ্রামের ব্যবস্থা থাকলেও, নারীদের ক্ষেত্রে এসব সুবিধা এখনো অনুপস্থিত। বৈষম্যহীন সমাজ গড়তে হলে নারী ও পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেছেন, অনেক শ্রমিক এত অল্প টাকা বেতন পান যে, ওভারটাইম ছাড়া তাদের জীবন অচল। এই অমানবিক জীবনের অবসান ঘটানো শুধুমাত্র সময়ের দাবি। জামায়াত ক্ষমতায় আসলে শ্রমিকদের এই দুরবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

