জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য আটক

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো: বেলাল শেখকে (৪৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে ২টার দিকে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি মাইচ্ছাপাড়া গ্রামের ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: বেলাল শেখ ওই গ্রামের মৃত মো: করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্যকে আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, (ইউপি) সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত বেলাল শেখের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

