জুয়ার আসর থেকে আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেফতার ৯

ময়মনসিংহে কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান পরিচালনা করে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এসময় পালিয়ে গেছে জুয়া আসরের মালিক গৌরীপুর উপজেলার ৯ নং ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেনসহ বেশ কয়েকেজন।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটককৃতদের জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে।
এর আগে, সোমবার (০৬ জানুয়ারি) রাতে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীর থেকে এই ওয়ান-টেন জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা জুয়াড়িদের বহনকারি ১টি পাজারো ও ২টি প্রাইভেটকার গাড়ি এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা জজ কোর্টের আইনজীবী মো: কায়কোবাদ হোসনে (৪৯), জামালপুর পৌরসভার ৮নং ওর্য়াডরে কাউন্সলির মো: মাসুদ করিম (৫৫), রতন মন্ডল (৩২), অরুন খান (৪৫), মোজাম্মেল (৫৫), রুহুল আমিন (৫২), মফিজুর রহমান (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও মো: মর্তুজা রেজা (৬৭)।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানিয়েছেন, জেলার গৌরীপুর উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক মো: মফিদুল ইসলাম র্দীঘদিন ধরে ২ উপজেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি দুর্গম এলাকায় এই জুয়ার আসরটি চালিয়ে আসছিলো।
তবে গত ৫ আগস্টের পর মো: মফিদুল ইসলাম ভারতে পালিয়ে যাওয়ার কারণে বর্তমানে তার বড় ভাই গৌরীপুর উপজেলার ৯নং ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন এই জুয়ার আসরটি চালিয়ে আসছিলেন।
এ নিয়ে স্থানীয় লোকজনে অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার থানা পুলিশ অভিযান চালালেও বন্ধ হয়নি এই জুয়ার আসর। সর্বশেষ গোপন খবরের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জুয়াড়িদের মধ্যে ৯ জনকে আটক করে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠায়। তারা পেশাদার জুয়াড়ি বলে জানা গেছে।
ওসি আরো জানান, এই ঘটনায় জুয়ার আসরের মালিক মো: মোজাম্মেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে আটক করা হলেও বাকিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রংপুরে ৪ খুনের ঘটনায় আসামিদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা আইনজীবীদের

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

