ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ননী কুমার সাহা নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা অভিযোগ করে বলেন, আমরা সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এসময় সিটি কলেজের বেশ কিছু শিক্ষার্থীরা আমাদের কলেজের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। আমাদের কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক বলেন, সাইন্সল্যাব থেকে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে হাসপাতালে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

