ঢাকা-দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ঢাকা-দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে। এর আগে, সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই ১ম দিল্লি থেকে কোনো নীতিনির্ধারক ঢাকা সফরে আসলেন।
বৈঠকে ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করা, তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা।
এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা এ বৈঠকের মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ অনেকটা সহজ হতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

