তীব্র নজরদারিতে সাবেক শাসক দল,শেরপুরে গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১১ মে) পৃথক অভিযান চালিয়ে চান্দাইকোনা ও বাগড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮)। তাকে চান্দাইকোনা বগুড়া বাজার এলাকা থেকে বিকেলে গ্রেফতার করা হয়।
অপরজন কুসুম্বি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম (৭৫)। বাগড়া বাজার এলাকা থেকে গতকাল সন্ধায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই শেরপুরের ধুনটমোড় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে।
এতে রিফাত সরকারসহ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আহত রিফাত সরকার পরে ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম ও মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

